
আন্তর্জাতিক ডেস্কঃ গ্যাব্রিয়েল বোরিক। বয়স ৩৫ বছর। বামপন্থী এই রাজনীতিক সরকারবিরোধী আন্দোলন করে খ্যাতি অর্জন করেন। আন্দোলন-সংগ্রামে যুক্ত হয়ে পড়াশোনাও শেষ করতে পারেননি। এখন তিনিই হতে যাচ্ছেন চিলির ইতিহাসে সর্বকনিষ্ঠ প্রেসিডেন্ট। আল-জাজিরা ও গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, চিলির ইতিহাসে সবচেয়ে বেশি ভোট পেয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন গ্যাব্রিয়েল বোরিক। নির্বাচনে বামপন্থী আদর্শের অনুসারী বোরিক ৫৬ শতাংশ ভোট পেয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী পেয়েছেন ৪৪ শতাংশ ভোট। প্রায় ৯৯ শতাংশ ভোটকেন্দ্রের ফলাফলে এমনটাই দেখা যাচ্ছে। চিলির নির্বাচনে ডানপন্থী রক্ষণশীল নেতা জোসে অ্যান্তোনিও কাস্ত পরাজিত হয়েছেন রোরিকের কাছে। আগামী মার্চে চিলির প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করবেন তিনি।