News71.com
 International
 21 Dec 21, 12:29 PM
 266           
 0
 21 Dec 21, 12:29 PM

টাইফুনে লণ্ডভণ্ড ফিলিপাইন॥ নিহতের সংখ্যা বেড়ে ৩৭৫

টাইফুনে লণ্ডভণ্ড ফিলিপাইন॥ নিহতের সংখ্যা বেড়ে ৩৭৫

আন্তর্জাতিক ডেস্কঃ সুপার টাইফুন ‘রাই’ এর আঘাতে লণ্ডভণ্ড ফিলিপাইনে নিহত হওয়ার সংখ্যা বেড়ে ৩৭৫ জনে দাঁড়িয়েছে। এতে আহত হয়েছেন আরও অন্তত ৫০০ জন। এখনো নিখোঁজ রয়েছেন আরও অন্তত ৫৬ জন। নিখোঁজদের সন্ধানে উদ্ধার কাজ চলছে। জানা গেছে, সুপার টাইফুন ‘রাই’ গত ১৬ ডিসেম্বর দেশটির দক্ষিণ ও মধ্যাঞ্চলে আঘাত হানে। এতে এসব অঞ্চলের অসংখ্য গাছ ও বিদ্যুতের খুঁটি উপড়ে যায়। প্লাবিত হয় অনেক গ্রাম। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে অনেক এলাকা। সুপার টাইফুনের আঘাতে ঘরবাড়ি, হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠানসব সবকিছুই বিধ্বস্ত হয়েছে। বাড়িঘর ও সৈকতের রিসোর্টগুলো থেকে ৩ লাখের বেশি মানুষকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। দুর্যোগকবলিত এলাকায় এখনো উদ্ধার কাজ চালাচ্ছে পুলিশের সঙ্গে দেশটির সামরিক বাহিনী, কোস্টগার্ড ও ফায়ার সার্ভিস কর্মীরা। উদ্ধার কাজে অংশ নিয়েছে কয়েক হাজার সংশ্লিষ্ট সদস্য।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন