News71.com
 International
 22 Dec 21, 12:17 PM
 231           
 0
 22 Dec 21, 12:17 PM

পাকিস্তানে সন্ধান মিললো সবচেয়ে পুরোনো বৌদ্ধমন্দিরের॥

পাকিস্তানে সন্ধান মিললো সবচেয়ে পুরোনো বৌদ্ধমন্দিরের॥

আন্তর্জাতিক ডেস্কঃপাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের সোয়াত উপত্যকায় দেশটির সবচেয়ে প্রাচীন এক বৌদ্ধমন্দিরের সন্ধান পাওয়া গেছে। সোমবার (২০ ডিসেম্বর) দেশটির স্থানীয় সংবাদমাধ্যম ডন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, ভেনিসের কা ফসকারি বিশ্ববিদ্যালয় ও ইতালির প্রত্নতত্ত্ববিদের মিশন এবং খাইবার পাখতুনখাওয়া প্রাদেশিক প্রত্নতত্ত্ব ও জাদুঘর বিভাগ যৌথভাবে কাজ করে এ বৌদ্ধমন্দির আবিষ্কার করেছে।

ইতালির প্রত্নতত্ত্ববিদদের মিশনের পরিচালক অধ্যাপক লুকা এম ওলিভেরি বলেছেন, বৌদ্ধদের এ স্থাপত্য মৌর্য যুগের। সম্ভবত খ্রিষ্টপূর্ব তৃতীয় শতাব্দীতে মন্দিরটি নির্মাণ করা হয়েছিল। আলেকজান্ডার দ্য গ্রেটের সময় গ্রিকরা পাকিস্তানের সোয়াত উপত্যকার বাজিরা নামের ওই এলাকায় এসেছিল। সেখানে আসার পর তারা শহরটিকে তাদের দুর্গ হিসেবে গড়ে তোলে। তখন তারা মৌর্য শাসনামলে সম্রাট অশোকের সময়ে নির্মিত অবকাঠামোগুলোর খোঁজ পায়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন