
আন্তর্জাতিক ডেস্কঃ করোনার ওমিক্রন ভ্যারিয়েন্টের ভয়াবহতা নিয়ে সবাইকে সতর্ক করেছেন মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস। এই মহামারি পরিস্থিতি ভয়াবহ দিকে যাচ্ছে বলে আশঙ্কা করেছেন তিনি। মঙ্গলবার (২১ ডিসেম্বর) কয়েকটি টুইট বার্তায় তিনি জানান, ওমিক্রন সারা দেশে ছড়িয়ে যাবে। ওমিক্রন ভ্যারিয়েন্টে তার অনেক বন্ধু আক্রান্ত হয়েছে। এজন্য তিনি নিজের ছুটিগুলো বাদ দেওয়ার পরিকল্পনা করেছেন। মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বলেন, আমরা সম্ভবত আরেকটি ভয়াবহ মহামারির দিকে এগিয়ে যাচ্ছি। ওমিক্রন ভ্যারিয়েন্ট হতে পারে সেই ভয়াবহ মহামারি সৃষ্টির কারণ। বিশেষত এর পুনসংক্রমণের হার হতে পারে বেশি, মানুষের এই ধরণ সম্পর্কে এখনই সতর্ক হওয়া উচিত। ইতিহাসের অন্য যেকোনো ভ্যারিয়েন্টের চেয়ে দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে ওমিক্রন। অতি শিগগিরই তা ছড়িয়ে যাবে বিশ্বের দেশগুলো।