News71.com
 International
 22 Dec 21, 06:49 PM
 238           
 0
 22 Dec 21, 06:49 PM

জাপান থেকে এলো উপহারের আরও ৭ লাখ টিকা॥  

জাপান থেকে এলো উপহারের আরও ৭ লাখ টিকা॥   

নিউজ ডেস্কঃ জাপান থেকে আরও ৭ লাখ ১০ হাজার ৪০০ টিকা ঢাকায় এসেছে। বুধবার (২২ ডিসেম্বর) ঢাকার জাপান দূতাবাস এ তথ্য জানায়। সূত্র জানায়, জাপান থেকে কোভ্যাক্সের আওতায় ৭ লাখ ১০ হাজার ৪০০ অ্যাস্ট্রাজেনেকার টিকার চালান ঢাকায় এসেছে। এর আগে ১৪ ডিসেম্বর জাপান থেকে ৭ লাখ ৮৮ হাজার ২০০ টিকার চালান দেশে পৌঁছে। এ নিয়ে দ্বিতীয় দফায় জাপান বাংলাদেশকে প্রায় ১৫ লাখ টিকা উপহার দিল। প্রথম দফায় জাপান বাংলাদেশকে ৩০ লাখ টিকা উপহার দেয়। দুই দফায় সব মিলিয়ে জাপান ৪৫ লাখ টিকা উপহার দিল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন