
আন্তর্জাতিক ডেস্কঃলিবিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন অন্তত এক মাসের জন্য স্থগিত করার প্রস্তাব দিয়েছে দেশটির নির্বাচনী বোর্ড। শুক্রবার (২৪ ডিসেম্বর) এ নির্বাচন অনুষ্ঠানের কথা ছিল। বোর্ড বলেছে, শুক্রবার প্রেসিডেন্ট নির্বাচনের নতুন তারিখ ঠিক করা যেতে পারে। বুধবার (২২ ডিসেম্বর) লিবিয়ার হাই ন্যাশনাল ইলেক্ট্রোরাল কমিশন এ বক্তব্য দেন।
এর আগে নির্বাচন পর্যবেক্ষণের দায়িত্বে থাকা দেশটির সংসদীয় কমিটি বলেছে, শুক্রবার নির্বাচনের প্রথম ধাপের ভোটগ্রহণ করা অসম্ভব ব্যাপার। কমিটি বলেছে, টেকনিক্যাল, জুডিশিয়াল ও নিরাপত্তা বিষয়ক প্রতিবেদন যাচাই করে আমরা নির্বাচনী আইন অনুসারে ইলেক্ট্রোরাল বোর্ডকে ২৪ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠানের অসম্ভাব্যতা নিয়ে জানিয়েছি। সংসদীয় কমিটি জাতীয় সংসদের স্পিকারকে লেখা এক চিঠিতে এ কথা জানিয়েছে।
সূত্র: পার্সটুডে/ওয়াশিংটন পোস্ট