News71.com
 International
 25 Dec 21, 11:44 AM
 241           
 0
 25 Dec 21, 11:44 AM

ওমিক্রনের দাপটে ইতিমধ্যেই ৪ হাজার ফ্লাইট বাতিল॥

ওমিক্রনের দাপটে ইতিমধ্যেই ৪ হাজার ফ্লাইট বাতিল॥

আন্তর্জাতিক ডেস্কঃবড়দিনে প্রায় চার হাজার ফ্লাইট বাতিল হয়েছে বিশ্বজুড়ে। এর মধ্যে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইটও রয়েছে। এ খবর জানিয়েছে সিএনএন ও রয়টার্স। জানা গেছে, ওমিক্রনের কারণে উড়োজাহাজগুলোর কর্মী থেকে শুরু করে ক্রু ও পাইলটরা অসুস্থ হয়ে পড়ায় এমন সিদ্ধান্ত নিয়েছে এয়ারলাইন্সগুলো। এর মধ্যে যুক্তরাষ্ট্রই বাতিল করেছে সাড়ে চার শতাধিক ফ্লাইট। বৃহস্পতিবার, যুক্তরাষ্ট্রের ইউনাইটেড এয়ারলাইনস (ইউএএল) বলেছে যে ওমিক্রনের কারণে কিছু ফ্লাইট বাতিল করতে হয়েছিল।

সিএনএন-এর খবরে প্রকাশ, এই সপ্তাহে ওমিক্রনের প্রভাব সরাসরি পড়ছে ফ্লাইট ক্রুদের ওপর। ইউনাইটেড তাদের গ্রাহকদের আগেই এ ব্যাপারে জানিয়ে দুঃখপ্রকাশ করেছে। পরে বৃহস্পতিবার রাতে ডেল্টা এয়ার লাইনসও তাদের বড়দিনের প্রায় ১৩০টি বিশেষ ফ্লাইট বাতিল করে। অন্যদিকে ফ্লাইট অ্যাওয়ার নামের একটি সংস্থার মতে, চায়না ইস্টার্ন বাতিল করেছে ৪৭৪টি ফ্লাইট। একইভাবে, এয়ার চায়না বাতিল করেছে ১৯০টি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন