News71.com
 International
 26 Dec 21, 11:43 AM
 245           
 0
 26 Dec 21, 11:43 AM

মিয়ানমার সেনার বিরুদ্ধে ৩৫ জনকে পুড়িয়ে হত্যার অভিযোগ॥

মিয়ানমার সেনার বিরুদ্ধে ৩৫ জনকে পুড়িয়ে হত্যার অভিযোগ॥

আন্তর্জাতিক ডেস্কঃ বড়দিনের সকালে পূর্ব মিয়ানমারের কায়া প্রদেশের একটি গ্রাম থেকে ৩৫টি পোড়া লাশের অবশিষ্টাংশ উদ্ধার করা হয়েছে। স্থানীয় বাসিন্দা, স্থানীয় গণমাধ্যম এবং ওই এলাকায় সক্রিয় জান্তাবিরোধী সশস্ত্র গ্রুপ বিষয়টি নিশ্চিত করেছে। শনিবার (২৫ ডিসেম্বর) সকালে মোসো গ্রামের কাছের একটি স্থানে আটটি পোড়া গাড়ি ও পাঁচটি মোটরবাইক উদ্ধার করা হয়। দ্য কেরান্নি ন্যাশনালিস্ট ডিফেন্স ফোর্স (কেএনডিএফ) এ ঘটনায় মিয়ানমার সেনাবাহিনীকে দায়ী করেছে। তাদের ভাষ্য, শুক্রবার সেনাবাহিনীর সদস্যরা ওই এলাকায় অবস্থান করছিল এবং এমন অপরাধ তারাই ঘটাতে পারে।

নাম প্রকাশে অনিচ্ছুক কেএনডিএফের চতুর্থ ব্রিগেডের কমান্ডার বলেন, গতকাল শুক্রবার সকাল ১১টার দিকে আমাদের লোকজন দেখতে পায় ওই এলাকায় বেশ কিছু পার্ক করা গাড়ি থেকে ধোঁয়া উঠছে। কিন্তু তখন তারা কী কারণে ওখানে ধোঁয়া উঠছে, তা দেখতে যেতে পারেনি। কারণ ওখানে তখনো সামরিক বাহিনীর সদস্যরা অবস্থান করছিল। আজ সকাল পর্যন্ত আমরা অপেক্ষা করি এবং সেখানে গিয়ে এই ভয়াবহ হত্যাযজ্ঞ প্রত্যক্ষ করি। পোড়া মরদেহগুলোর মধ্যে কজন নারী, কজন পুরুষ আর কটিই বা শিশু তা বলতে পারেননি ব্রিগেড কমান্ডার। কিছু মরদেহ একেবারে ছাই হয়ে গেছে, বাকিগুলো পুড়ে কয়লা। লাশগুলো শনাক্ত করার অবস্থায় ছিল না, বলেন তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন