
আন্তর্জাতিক ডেস্কঃ বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৬৫৬ জন মারা গেছেন। একই সময়ে নতুন করে সংক্রমিত হয়েছেন ৬ লাখ ৫৩ হাজার ৪১৮ জন। মঙ্গলবার (২৮ ডিসেম্বর) করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার আপডেট দেওয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য পাওয়া গেছে। সর্বশেষ পাওয়া তথ্যানুযায়ী, মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ কোটি ১০ লাখ ৫৫ হাজার ৬০৩ জনে। আর বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৫৪ লাখ ১৭ হাজার ৭৮৪ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় বিশ্বে সুস্থ হয়ে উঠেছেন তিন লাখ ৪৭ হাজার ৯৯৬ জন। ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এইদিন করোনায় আক্রান্ত হয়েছেন ১ লাখ ৮৪ হাজার ৯৬৯ জন এবং এ রোগে মারা গেছেন ৫৪১ জন। অন্যদিকে, এইদিন করোনায় সবচেয়ে বেশি মৃত্যু দেখেছে রাশিয়া।
বিশ্বের বৃহত্তম এই দেশটিতে সোমবার করোনায় মারা গেছেন ৯৩৭ জন, আক্রান্ত হয়েছেন ২৩ হাজার ২১০ জন। যুক্তরাষ্ট্র-রাশিয়া ছাড়া অন্যান্য যেসব দেশে সংক্রমণ-মৃত্যুর উচ্চহার দেখা গেছে, সে দেশগুলো হলো- যুক্তরাজ্য (নতুন আক্রান্ত ৯৮ হাজার ৫১৫, মৃত্যু ১৪৩), স্পেন (নতুন আক্রান্ত ৫৩ হাজার ৬৫৪, মৃত্যু ৩০), ফ্রান্স (নতুন আক্রান্ত ৩০ হাজার ৩৮৩, মৃত্যু ২৫৬), ইতালি (নতুন আক্রান্ত ৩০ হাজার ৮১০, মৃত্যু ১৪২) তুরস্ক ( নতুন আক্রান্ত ২৬ হাজার ৯৯, মৃত্যু ১৫৭) এবং আর্জেন্টিনা (নতুন আক্রান্ত ২০ হাজার ২৬৩, মৃত্যু ৩১)। ওয়ার্ল্ডোমিটার্সের তথ্য অনুযায়ী, ২০২০ সালে মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন মোট ২৮ কোটি ১৭ লাখ ২১ হাজার ৭৪৪ জন এবং এ রোগে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৫৪ লাখ ২২ হাজার ১৯৬ জনের।