
আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বে করোনা আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৫ হাজার ৯২২ জন। এ নিয়ে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৫৬ লাখ ২২ হাজার ৪৪ জনে। একই সময়ে ভাইরাসটিতে নতু আক্রান্ত হয়েছেন ২০ লাখ ২২ হাজার ৪৬১ জন। এ নিয়ে মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৫ কোটি ৪৮ লাখ ৮ হাজার ১৯৩ জনে। মঙ্গলবার (২৫ জানুয়ারি) সকাল সকাল সাড়ে ৮টায় করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা আন্তর্জাতিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য জানা গেছে।
সবশেষ তথ্য অনুযায়ী, সারাবিশ্বে করোনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৫৬ লাখ ২২ হাজার ৫০ জনে। আর করোনা শনাক্ত হয়েছে ৩৫ কোটি ৪৮ লাখ আট হাজার ১৭১ জনে। এদিকে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি করোনা সংক্রমিত হয়েছে যুক্তরাষ্ট্রে। এসময়ে দেশটিতে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছে চার লাখ ৬৩ হাজার ৬৭৪ জন। আর এক হাজার ১৯৩ জন মারা গেছেন। বিশ্বে মহামারিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশটিতে এখন পর্যন্ত সাত কোটি ২৯ লাখ ৫৭ হাজার ২১০ জনের করোনা শনাক্ত হয়েছে। আর মারা গেছেন আট লাখ ৯১ হাজার ৫৯৫ জন। অন্যদিকে দৈনিক প্রাণহানির তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে রাশিয়া। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৬৫৫ জন এবং নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৬৫ হাজার ১০৯ জন।