News71.com
 International
 26 Jan 22, 12:22 AM
 258           
 0
 26 Jan 22, 12:22 AM

কলকাতায় বেসরকারি স্কুলেও টিকা দেওয়া শুরু।।

কলকাতায় বেসরকারি স্কুলেও টিকা দেওয়া শুরু।।

আন্তর্জাতিক ডেস্কঃ পশ্চিমবঙ্গে মেলা, খেলা, রাজনৈতিক মিটিং-মিছিল কমবেশি সবই চলছে। বাজারহাট, দোকানপাটও খোলা। কিন্তু বন্ধ রয়েছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো। ফলে বিভিন্ন মহল থেকে প্রতিদিনই রাজ্যের স্কুল-কলেজ খোলার দাবি জোরদার হচ্ছে।

শাসকদল বাদে বিরোধী রাজনৈতিক দলগুলোও এই দাবিতে সুর চড়াচ্ছে। এই অবস্থায় রাজ্যর শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন, স্কুল খোলার ব্যাপারে সিদ্ধান্ত নেবেন মুখ্যমন্ত্রী। এক সূত্র থেকে জানা গেছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিষয়টি পর্যালোচনা করছেন। তিনি শিক্ষার্থীদের টিকারনের বিষয়ে জোর দিচ্ছেন। যাতে স্কুল খোলার পর আবার বন্ধ করে দিতে না হয়। সব পরিস্থিতি বিবেচনা করে মুখ্যমন্ত্রী ধাপে ধাপে স্কুল খোলার পক্ষে। অভিভাবকরা জানান, দীর্ঘ দেড় বছর স্কুল-কলেজ বন্ধ থাকার পর খোলা হয়েছে। সংক্রমনের কারণে আবার বন্ধ করে দিতে হয়েছে। আর যেনো তা না হয়। এজন্য তারা মুখ্যমন্ত্রীর সঙ্গে একমত প্রকাশ করেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন