
আন্তর্জাতিক ডেস্কঃ ভারতে ৭৩তম প্রজাতন্ত্র দিবসে বর্ণাঢ্য কুচকাওয়াজ হলো দিল্লির রাজপথে। স্থল-বায়ু-নৌ সেনার অভিনব শক্তি প্রদর্শনের সাক্ষী থাকল ভারতবাসী। করোনা আবহে এবার মূল অনুষ্ঠান অনেকটাই ছোট করা হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার (২৬ জানুয়ারি) সকালে জাতীয় সমর সৌধে ভারতীয় শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে অভ্যর্থনা জানান তিন বাহিনীর প্রধান এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। এরপরই দিল্লির রাজপথে শুরু হয় প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজের মূল অনুষ্ঠান।
ভারতবাসীকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইটে লেখেন, আপনাদের সবাইকে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা। জয় হিন্দ। পশ্চিমবঙ্গের মমতা টুইটে লেখেন, আসুন আমরা আরও একবার সংবিধানের মৌলিক কাঠামো রক্ষার শপথ নিই। বিশেষ করে সংবিধানের যুক্তরাষ্ট্রীয় কাঠামো রক্ষা করার ওপর। তিনি আরও লেখেন, আসুন আমরা দৃঢ়প্রতিজ্ঞ হই বিচার ব্যবস্থার আদর্শ, স্বাধীনতা, ভারসাম্যকে মজবুত করার।