News71.com
 International
 27 Jan 22, 06:52 PM
 213           
 0
 27 Jan 22, 06:52 PM

ইউক্রেনে সৈনিকের গুলিতে ৫ প্রহরী নিহত॥

ইউক্রেনে সৈনিকের গুলিতে ৫ প্রহরী নিহত॥

আন্তর্জাতিক ডেস্কঃ ইউক্রেনে এক সৈনিকের গুলিতে দেশটির একটি সামরিক কারখানার পাঁচজন প্রহরী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ তথ্য জানায়। তবে কী কারণে ওই সৈনিক প্রহরীদের গুলি করেছে তা এখনও জানা যায়নি।এক বিবৃতিতে বলা হয়েছে, বৃহস্পতিবার সকালের দিকে প্রহরীদের কাছে অস্ত্র দেওয়ার সময় এ ঘটনা ঘটে।হামলাকারী একটি কালাশনিকভ অ্যাসল্ট রাইফেল দিয়ে গুলি চালায় এবং পরে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সবমিলিয়ে পাঁচজন মারা গেছেন এবং আহত হয়েছেন আরও পাঁচজন। পলাতক সৈনিককে খুঁজছে পুলিশ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন