News71.com
 International
 29 Jan 22, 06:32 PM
 234           
 0
 29 Jan 22, 06:32 PM

একদিনেই ১০ হাজার কোটি ডলার দর পতন ঘটেছে টেসলারের॥

একদিনেই ১০ হাজার কোটি ডলার দর পতন ঘটেছে টেসলারের॥

আন্তর্জাতিক ডেস্কঃ বিগত বছর (২০২১ সাল) রেকর্ড সংখ্যক বৈদ্যুতিক গাড়ি বিক্রি করেছে টেসলা। তবে চলতি বছরে নতুন কোনো মডেলের গাড়ি বাজারে ছাড়া হবে না- সম্প্রতি এমনই ঘোষণা দিয়েছেন সংস্থার সিইও ইলন মাস্ক। আর তার সেই ঘোষণার পর দুই দিন না যেতেই মার্কিন এই প্রতিষ্ঠনটির শেয়ারের দামে ধস নেমেছে। বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) এক দিনেই টেসলার শেয়ারের দর হারিয়েছে ১২ শতাংশ ৯১০ হাজার কোটি ডলার)।

চতুর্থ ত্রৈমাসিকের আয় ঘোষণার পর টেসলারের শেয়ারের এই দর পতনে বিনিয়োগকারীদের মধ্যেও বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এর আগে আগেই টেসলারে কর্ণধার ইলন মাস্ক নতুন প্রযুক্তির কথা ঘোষণা করে জানান, চলতি বছরে তারা আর নতুন কোনো মডেলের গাড়ি বাজারে ছাড়বেন না। এমনকি বহুল আলোচিত ‘সাইবার ট্রাকও’ এ বছর বাজারে আসছে না। এছাড়া ইভি মডেলের দু’টি বৈদ্যুতিক গাড়ির মডেলেরও উৎপাদন স্থগিত ঘোষণা করেন তিনি। এ ঘোষণার পরেই গত বৃহস্পতিবার শেয়ার বাজারে রেকর্ড পতন হয় টেসলার।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন