News71.com
 International
 29 Jan 22, 06:37 PM
 246           
 0
 29 Jan 22, 06:37 PM

পাকিস্তানে সন্ত্রাসী হামলায় নিহত ১০ সেনা॥

পাকিস্তানে সন্ত্রাসী হামলায় নিহত ১০ সেনা॥

আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানের প্রত্যন্ত অঞ্চলে সন্ত্রাসী হামলায় ১০ সেনা নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোররাতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম ডন। ডনের প্রতিবেদনে বলা হয়েছে, পাক সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, বালুচিস্তানের কেচ শহরে এই ঘটনা ঘটে। সন্ত্রাসীরা আক্রমণ করলে সেনাও গুলি চালায়। সেনার গুলিতে একজন সন্ত্রাসী মারা গেছে।

ঘটনাস্থল ঘিরে রাখা হয়েছে। কারা এ ঘটনা ঘটিয়েছে তা তদন্ত করা হচ্ছে। এখনো কেউ এ হামলার দায় স্বীকার করেনি। বালুচিস্তানে দীর্ঘদিন ধরেই বিচ্ছিন্নতাবাদীরা সক্রিয়। তারা পুলিশ ও নিরাপত্তা বাহিনীর ওপরই মূলত হামলা করে। এই বিচ্ছিন্নতাবাদীরা বালুচিস্তানের স্বাধীনতা দাবি করে। তারা ইসলামাবাদের অধীনে থাকতে চায় না। এছাড়া মার্কিন যুক্তরাষ্ট্রসহ অন্যান্য বিদেশি সেনা সরিয়ে নেওয়ায় ও তালেবান বাহিনী আফগানিস্তানের দখল নেওয়ার পর সীমান্তবর্তী এলাকাগুলোতে অবস্থিত পাকিস্তানের সামরিক বাহিনীর ওপর কয়েক মাসে সন্ত্রাসী হামলার ঘটনা বেড়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন