News71.com
 International
 30 Jan 22, 12:23 PM
 250           
 0
 30 Jan 22, 12:23 PM

বিশ্বে করোনায় মৃত্যু-শনাক্ত অনেক কমেছে॥

বিশ্বে করোনায় মৃত্যু-শনাক্ত অনেক কমেছে॥

আন্তর্জাতিক ডেস্কঃ ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণের লাগাম টানা যাচ্ছে না। দীর্ঘকাল ধরে মহামারির রেশ শেষ না হওয়ায় লোকজন এখন স্বাস্থ্যবিধি মানার তোয়াক্কা করছে না। পৃথিবীর অনেক দেশেই টিকা ও বিধিনিষেধবিরোধী বিক্ষোভ দেখা যাচ্ছে। টালমাটাল এই পরিস্থিতিতে রোববার (৩০ জানুয়ারি) বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনায় সংক্রমণ ও মৃত্যু অনেক কমেছে। এদিন সকাল সাড়ে ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ২৬ লাখ ৩৯ হাজার ২২২ জন। একই সময়ে মৃত্যু হয়েছে ৭ হাজার ৬৪৭ জনের।

এর আগে শনিবার (২৯ জানুয়ারি) করোনায় আক্রান্ত হয়েছিলেন ৩৪ লাখ ৮ হাজার ১১৩ জন। একই সময়ে মৃত্যু হয়েছিল ১০ হাজার ৩২৪ জনের। ফলে গতকালের তুলনায় আজ আক্রান্ত প্রায় আট হাজার এবং মৃত্যু আড়াই হাজার কমেছে। করোনা সংক্রমণ ও মৃত্যুর পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বাংলাদেশ সময় রোববার (৩০ জানুয়ারি) সকাল সাড়ে ৮টা পর্যন্ত বিশ্বে করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৩৭ কোটি ৩০ লাখ ৬ হাজার ৩৫ জন এবং মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৬ লাখ ৭৬ হাজার ২০ জনে। আর সুস্থ হয়েছেন ২৯ কোটি ৪৬ লাখ ৫ হাজার ৩৩২ জন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন