
আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৯ জন নিহত ও ছয়জন আহত হয়েছেন। হতাহতদের মধ্যে এক শিশুও রয়েছে। স্থানীয় পুলিশের দাবি, একটি গাড়ি সিগনাল অমান্য করে দ্রুত গতিতে চালিয়ে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সময় শনিবার যুক্তরাষ্ট্রের লাস ভেগাসের উত্তরাঞ্চলে দ্রুত গতিতে চলে আসা একটি গাড়ির কারণে ছয়টি গাড়ি দুর্ঘটনার শিকার হয়। এতে এক শিশুসহ নয়জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরো অনেকে। সিগন্যালের লালবাতি উপেক্ষা করে দ্রুতগতিতে চলা গাড়িটি অন্য গাড়িগুলোর ওপরে উঠে যাওয়ায় এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। খবর পেয়ে দ্রুতই ঘটনাস্থলে পৌঁছে যান উদ্ধার কর্মীরা। নর্থ পাব্লিক অফিসার অ্যালেকজান্ডর কিউভাস বলেন, খবর পাওয়া মাত্রই আমরা ছুটে আসি। আহতদের হাসপাতালে নেওয়া হয়। দ্রুত গতিতে চলে আসা গাড়িটির চালকও নিহত হয়েছেন।