News71.com
 International
 01 Feb 22, 07:56 PM
 233           
 0
 01 Feb 22, 07:56 PM

উত্তেজনার মধ্যেই রাশিয়া-হাঙ্গেরির বৈঠক॥

উত্তেজনার মধ্যেই রাশিয়া-হাঙ্গেরির বৈঠক॥

আন্তর্জাতিক ডেস্কঃ ইউক্রেন ইস্যুতে রাশিয়া বিরোধী অবস্থান নিয়েছে ইউরোপ। আর এর মধ্যেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করলেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর ওরবান। মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, বৈঠকে দুই দেশের প্রধান ব্যক্তিরা গ্যাস, পরমাণু প্রকল্পের মতো বিষয় নিয়ে আলোচনা করেন। ইউক্রেন ইস্যু স্থান পায়নি সেখানে।

২০১০ সালে ক্ষমতায় আসার পর থেকেই রুশ প্রেসিডেন্টের সঙ্গে সুসম্পর্ক রেখে চলেছেন ভিক্টর ওরবান। ক্রাইমিয়ার যুদ্ধের পরে সবাইকে উপেক্ষা করে রাশিয়ার সঙ্গে বৈঠকে বসেছিলেন তিনি। এবারও ঠিক তাই হলো। ফলে এ বৈঠক নিছক কোনও আলোচনা নয়, ইউরোপের কাছে একটি বার্তাও। এদিকে সোশ্যাল মিডিয়ায় একটি সাক্ষাৎকার পোস্ট করেছিলেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী। সেখানে ইউক্রেন ইস্যু নিয়ে উত্তেজনার কথা উঠেছিল। ভিক্টর ওরবানের তার উত্তরে জানান, তিনি শান্তির পক্ষে। তবে উদ্ভূত পরিস্থিতিতে মধ্য ইউরোপের দেশ হাঙ্গেরি কোন ব্লকে থাকছে, তার কোনও স্পষ্ট উত্তর দেননি তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন