News71.com
 International
 02 Feb 22, 06:53 PM
 246           
 0
 02 Feb 22, 06:53 PM

রাশিয়াকে যুদ্ধে জড়ানোর চেষ্টা করছে যুক্তরাষ্ট্র॥ প্রেসিডেন্ট পুতিন

রাশিয়াকে যুদ্ধে জড়ানোর চেষ্টা করছে যুক্তরাষ্ট্র॥ প্রেসিডেন্ট পুতিন

আন্তর্জাতিক ডেস্কঃরুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, রাশিয়াকে ইউক্রেনের সঙ্গে যুদ্ধে জড়ানোর চেষ্টা করছে যুক্তরাষ্ট্র।বুধবার (২ ফেব্রুয়ারি) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। সাম্প্রতিক মাসগুলোতে ইউক্রেন সঙ্কট নিয়ে রাশিয়ার সঙ্গে পশ্চিমা দেশগুলোর উত্তেজনা অনেক বেড়েছে। তবে এ নিয়ে গত কয়েক সপ্তাহের মধ্যে এবারই প্রথম মুখ খুললেন রুশ প্রেসিডেন্ট। ইউক্রেন সঙ্কট নিয়ে প্রথম তাৎপর্যপূর্ণ মন্তব্যে পুতিন বলেন, যুক্তরাষ্ট্রের লক্ষ্য হচ্ছে রাশিয়ার ওপর আরও নিষেধাজ্ঞা আরোপের অজুহাত হিসেবে সংঘাতকে ব্যবহার করা। একইসঙ্গে দেশটি ইউরোপে ন্যাটো বাহিনীর উপস্থিতি নিয়ে রাশিয়ার উদ্বেগ উপেক্ষা করছে বলে জানান তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন