News71.com
 International
 03 Feb 22, 11:38 AM
 234           
 0
 03 Feb 22, 11:38 AM

বিজেপি একটা চু-কিত-কিত দল॥ বিজেপিকে কটাক্ষ মমতা

বিজেপি একটা চু-কিত-কিত দল॥ বিজেপিকে কটাক্ষ মমতা

আন্তর্জাতিক ডেস্কঃ নাম উল্লেখ না করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে খোঁচা দিয়ে তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘বিজেপি একটা চু-কিত-কিত দল, আর দলে শুধু দুই জন। একজন বলে চু, অন্যজন বলে কিত, আবার অন্যজন বলে কিত।’ আবারও তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো হিসেবে নির্বাচিত হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিনা প্রতিদ্বন্দ্বিতায় দলীয় নির্বাচন জিতেই বুধবার (২ ফেব্রুয়ারি) বিজেপিকে কটাক্ষ করলেন তিনি। ভারতের নতুন বাজেটে হীরার আমদানির ওপর কর হ্রাসের প্রসঙ্গ টেনে এনে মমতা বলেন, ‘হীরের ঝোল বানাবে, চচ্চরি বানাবে, তরকারি বানাবে।’

তিনি আরও বলেন, ‘কিছু বলতে গেলে নাভিশ্বাস পেগাসাস। বিরোধিতা করলেই ফোনে আড়ি পাতা হয়। আমরা চাই এর প্রেক্ষিতে ন্যায়বিচার হোক। আমি কখনও আন্তর্জাতিক বিষয় নিয়ে মুখ খুলিনি। তবে আজকে আমি প্রশ্ন করতে বাধ্য হচ্ছি, বাংলাদেশ, ভুটান, নেপালের সঙ্গে ভারতের সম্পর্ক কেমন?’ বাংলার মহিমা বোঝাতে গিয়ে মমতা বলেন, ‘বাংলা না থাকলে স্বাধীনতা পেত না ভারত। গান্ধীজি বাংলা, বিহার থেকে আন্দোলন করেছিলেন। আজকে এই সরকার দেশের পরম্পরা নষ্ট করছে। ইতিহাস ভুলিয়ে দিচ্ছে। ১০০ দিনের কাজের টাকাও কমিয়ে দিয়েছে। এবার তো বাজেটে টাকাই নেই। কেউ ভাবতে পারে? কিন্তু কেউ বিরোধিতা করে না। আমি এরকম প্রতিরোধ চাই যেখানে তুমি ঘেউ ঘেউ করলে আমি পাল্টা ঘেউ ঘেউ করব।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন