
আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সমন জারি করেছেন মুম্বাই আদালত। বুধবার (২ ফেব্রুয়ারি) তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক নির্বাচন চলার সময়ই এই সমন জারি করা হলো। মুম্বাইয়ের মাঝগাঁওয়ে নগর দায়রা আদালতের বিচারক পিআই মোকাশি এই সমন জারি করেন। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, সমন জারি করে ২ মার্চের আগে হাজিরা দিতে বলা হয়েছে মুখ্যমন্ত্রীকে। তবে সশরীরে হাজিরা না দিয়ে আইনজীবীকে পাঠিয়েও মমতা নিজের বক্তব্য পেশ করতে পারবেন। এই সমন জারি নিয়ে এখন রাজ্যের রাজনীতিতে তোলপাড় চলছে। মমতার বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তিনি জাতীয় সংগীত আবমাননা করেছেন।