News71.com
 International
 04 Feb 22, 11:33 AM
 261           
 0
 04 Feb 22, 11:33 AM

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিসকে বিপাকে ফেলে ৪ সহযোগীর পদত্যাগ॥

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিসকে বিপাকে ফেলে ৪ সহযোগীর পদত্যাগ॥

আন্তর্জাতিক ডেস্কঃ করোনা মহামারি চলাকালে লকডাউনে জন্মদিনের অনুষ্ঠানসহ একাধিক পার্টিতে যোগ দেওয়ার অভিযোগে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনকে নিয়ে এখনো সমালোচনার রেশ কাটেনি। সে বিষয়ে তিনি ক্ষমাও চেয়েছেন। তারপরও তার পদত্যাগের দাবি এখনো জোরালো। এর মধ্যেই তার ঘনিষ্ঠ চার সহযোগী পদত্যাগ করেছেন। এতে তিনি আরও বিপাকে পড়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) পদত্যাগ করেন তারা। বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়ে, বরিসের চিফ অব স্টাফ রোজেনফিল্ড, প্রিন্সিপাল প্রাইভেট সেক্রেটারি মার্টিন রেনল্ডস, যোগাযোগবিষয়ক পরিচালক জ্যাক ডয়েল এবং তার প্রধান রাজনৈতিক কৌশলী মুনিরা মির্জা পদত্যাগ করেছেন। ধারণা করা হচ্ছে, পদত্যাগ করা কর্মকর্তাদের মধ্যে তিনজন ডাউনিং স্ট্রিটের পার্টিতে সরাসরি সম্পৃক্ত ছিলেন।

সূত্রঃ রয়টার্স

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন