News71.com
 International
 04 Feb 22, 11:35 AM
 230           
 0
 04 Feb 22, 11:35 AM

পাকিস্তানের বেলুচিস্তানে নিহত ৭ সেনা॥ হামলার দায় স্বীকার বিএলএর

পাকিস্তানের বেলুচিস্তানে নিহত ৭ সেনা॥ হামলার দায় স্বীকার বিএলএর

আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানের বেলুচিস্তানে দুটি সামরিক ঘাঁটিতে সন্ত্রাসী হামলায় সাত সেনা নিহত হয়েছে। এ সময় গোলাগুলিতে সশস্ত্র গোষ্ঠীর ১৩ সদস্য মারা যায়। হামলার দায় স্বীকার করেছে বালুচ লিবারেশন আর্মি৷ পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে দুটি সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে সশস্ত্র গোষ্ঠী বালুচ লিবারেশন আর্মি (বিএলএ)। এতে সেনা সদস্য, বেসামরিক নাগরিকসহ বেশ কয়েকজন হতাহত হন। বৃহস্পতিবার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশীদ এক ভিডিও বার্তায় জানান, স্থানীয় সময় বুধবার রাতভর সেনা ঘাঁটিতে আত্মঘাতী বোমা হামলা চালায় সন্ত্রাসীরা। হামলার দায় স্বীকার করেছে বিএলএ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন