News71.com
 International
 07 Feb 22, 07:54 PM
 221           
 0
 07 Feb 22, 07:54 PM

আফগান সীমান্তে গুলি॥৫ পাকিস্তানি সেনা নিহত

আফগান সীমান্তে গুলি॥৫ পাকিস্তানি সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্কঃ আফগানিস্তান থেকে ছোড়া গুলিতে পাকিস্তানের সীমান্ত চৌকির অন্তত পাঁচজন সেনা সদস্য নিহত হয়েছেন।এ ঘটনায় আরও চারজন সেনা সদস্য আহত হয়েছেন। রোববার (৬ ফেব্রুয়ারি) ইসলামাবাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা। প্রতিবেদনে বলা হয়, ২০২১ সালের আগস্টে আফগানিস্তানে তালেবান ক্ষমতায় আসার পর এটি দ্বিতীয় হামলা। আফগান তালেবানের মধ্যস্থতায় পাকিস্তানের তেহরিক-ই-তালেবানের (টিটিপি) সঙ্গে ইমরান খানের সরকারের একটি অস্ত্রবিরতি চুক্তি হয়েছিল।

ইসলামাবাদ এ চুক্তির প্রতিশ্রুতি লঙ্ঘন করেছে অভিযোগ করে ডিসেম্বরের শুরুতে টিটিপি চুক্তি থেকে একতরফাভাবে বেরিয়ে যায়। এরপর গোষ্ঠীটি হামলার সংখ্যা বাড়িয়েছে। পাকিস্তানের সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে জানায়, আফগানিস্তানের আন্তর্জাতিক সীমান্তজুড়ে থাকা জঙ্গিরা খাইবার পাখতুনখোয়া প্রদেশের সীমান্তবর্তী জেলা কুররামে পাকিস্তানের সেনা সদস্যদের লক্ষ্য করে গুলি করলে এই হতাহতের ঘটনা ঘটে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন