News71.com
 International
 09 Feb 22, 11:43 AM
 228           
 0
 09 Feb 22, 11:43 AM

আকস্মিক বন্যার ৫দিন আগেই মিলবে পূর্বাভাস॥ জানা যাবে বজ্রপাতের কারন

আকস্মিক বন্যার ৫দিন আগেই মিলবে পূর্বাভাস॥ জানা যাবে বজ্রপাতের কারন

নিউজ ডেস্কঃ আকস্মিক বন্যার ৩ থেকে ৫ দিন আগে পূর্বাভাস ও স্থায়িত্ব বিষয়ে সতর্কতা দিতে পারবে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে সিলেট অঞ্চলে অধিক বজ্রপাতের কারণ এবং প্রতিকার বিষয়েও জানা যাবে বলে জানানো হয় কর্মশালায়। মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) সিলেট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিনব্যাপী এ কর্মশালায় বক্তারা এসব তথ্য তুলে ধরে বিস্তারিত বিষয়ে আলোচনা করেন।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, ইসিমুড ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব রিমোট সেনসিং অ্যান্ড জিআইএস এর যৌথ আয়োজনে দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সিলেটের প্রধান প্রকৌশল এস এম শহিদুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন পাউবোর সিলেটের অতিরিক্ত নির্বাহী প্রকৌশলী জনাব মো. আব্দুস শহিদ।সিলেট জেলা প্রশাসক মো. মুজিবর রহমানের সভাপতিত্বে কর্মশালায় আকস্মিক বন্যা (ফ্লাশ) শীর্ষক তিনটি গবেষণা প্রবন্ধ উপস্থাপন করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন