News71.com
 International
 09 Feb 22, 06:42 PM
 261           
 0
 09 Feb 22, 06:42 PM

হিজাব ইস্যুতে যা বললেন প্রিয়াঙ্কা গান্ধী॥

হিজাব ইস্যুতে যা বললেন প্রিয়াঙ্কা গান্ধী॥

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের দক্ষিণের রাজ্য কর্ণাটকে চলমান ‘হিজাব ইস্যু’ নিয়ে মুখ খুলেছেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। বুধবার (০৯ ফেব্রুয়ারি) শিক্ষার্থীদের সমর্থনে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে একটি পোস্ট দেন তিনি। তাতে প্রিয়াঙ্কা লিখেন, নারীরা কোন ধরনের কাপড় পরবেন, সেটি তাদের একান্ত ব্যক্তিগত এবং সংবিধান দ্বারা স্বীকৃত অধিকার। তিনি আরও লিখেন, একজন নারী কী পরতে চায় তা তার নিজস্ব ব্যাপার। তা হতে পারে বিকিনি, ঘোমটা, জিন্স কিংবা হিজাব। এটি ভারতীয় সংবিধান দ্বারা নিশ্চিত করা অধিকার। ওই পোস্টে ‘নারী হয়েও প্রতিবাদ করতে জানি’ শীর্ষক হ্যাশট্যাগ ব্যবহার করেন তিনি। একইসঙ্গে নারীদের অপদস্ত করা বন্ধ করার আহ্বান জানান।

সূত্র: এনডিটিভি

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন