News71.com
 International
 11 Feb 22, 12:18 PM
 212           
 0
 11 Feb 22, 12:18 PM

পেরুতে ৩২৮ ফুট খাদে পড়ল বাস॥ নিহত ২০

পেরুতে ৩২৮ ফুট খাদে পড়ল বাস॥ নিহত ২০

নিউজ ডেস্কঃ লাতিন আমেরিকার দেশ পেরুতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে পড়ে অন্তত ২০ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অন্তত ৩৩ জন। স্থানীয় সময় বুধবার (৯ ফেব্রুয়ারি) পেরুর উত্তরাঞ্চলীয় পাতাজ শহরে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় আইনশৃঙ্খলা বাহিনী। হতাহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, বাসটি তায়াবাম্বা থেকে ট্রুজিলোয়তে যাচ্ছিল। এই দুটি এলাকার সংযোগ সড়কের মধ্যে ৩৪০ কিলোমিটার (২১১ মাইল) পথ পাড়ি দিতে রাস্তার খারাপ অবস্থার কারণে ১৪ ঘণ্টা সময় লেগে যায়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন