
আন্তর্জাতিক ডেস্কঃ ইউক্রেন নিয়ে ক্রমশ উত্তাপ বাড়ছে আমেরিকা ও রাশিয়ার মধ্যে। ইউক্রেন নিয়ে ক্রমশ চড়ছে ওয়াশিংটন ও মস্কোর মধ্যে উত্তেজনার পারদ। এবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের একটি বক্তব্যে তৈরি হলো নতুন চাঞ্চল্য। কূটনৈতিক মহলের একাংশের প্রশ্ন, আরও ঘোলাটে হলে যুদ্ধের পরিস্থিতি? বাইডেনের কথায়, ইউক্রেনে বসবাসকারী আমেরিকার নাগরিকদের অবিলম্বে ওই দেশ ছেড়ে চলে যাওয়া উচিত। হঠাৎ কেন এ কথা বলছেন আমেরিকার প্রেসিডেন্ট?
বৃহস্পতিবার (১০ফেব্রুয়ারি) আমেরিকার প্রেসিডেন্ট এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, আমেরিকানদের ইউক্রেন ছেড়ে বেরিয়ে আসা উচিত। বিশ্বের বৃহত্তম সেনাবাহিনীর সঙ্গে মোকাবিলা করছি আমরা। এটা একেবারেই ভিন্ন পরিস্থিতি। যে কোনো মুহূর্তে যে কোনো দিকে যেতে পারে পরিস্থিতি। তাই ইউক্রেনে বসবাসকারী আমেরিকানদের সে দেশ ত্যাগ করাই শ্রেয়।