News71.com
 International
 12 Feb 22, 09:44 PM
 231           
 0
 12 Feb 22, 09:44 PM

রাজ্য মন্ত্রীসভার সুপারিশে পশ্চিমবঙ্গ বিধানসভার অধিবেশন স্থগিত করলেন রাজ্যপাল॥

রাজ্য মন্ত্রীসভার সুপারিশে পশ্চিমবঙ্গ বিধানসভার অধিবেশন স্থগিত করলেন রাজ্যপাল॥

আন্তর্জাতিক ডেস্কঃ পশ্চিমবঙ্গের বিধানসভার অধিবেশন স্থগিত করলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। শনিবার (১২ ফেব্রুয়ারি) এক আদেশে তিনি বিধানসভার অধিবেশন স্থগিত করেন। আদেশে জগদীপ ধনখড় বলেছেন, সংবিধানের আর্টিকেল ১৭৪-এর দুই ধারার ‘এ’ উপধারার বলে আমি, পশ্চিমবঙ্গ রাজ্যের রাজ্যপাল জগদীপ ধনখড় ১২ ফেব্রুয়ারি থেকে বিধানসভার অধিবেশন স্থগিত রাখছি।

এদিকে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ বলেছেন, স্বতঃপ্রণোদিত সিদ্ধান্ত নেননি রাজ্যপাল। রাজ্যের পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে আমার কথা হয়েছে। এই সিদ্ধান্ত নিয়ে অযথা ধোঁয়াশা তৈরি হয়েছে। কারণ মন্ত্রিসভার সুপারিশ মেনেই রাজ্যপাল অধিবেশন স্থগিত করেছেন। রাজ্যপাল কোনো স্বতঃপ্রণোদিত সিদ্ধান্ত নেননি। তিনি আরও জানান, মন্ত্রিসভার ঠিক করে দেওয়া দিনক্ষণ অনুযায়ী পরবর্তীতে অধিবেশন ডাকবেন রাজ্যপাল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন