News71.com
 International
 13 Feb 22, 09:44 PM
 229           
 0
 13 Feb 22, 09:44 PM

ইউক্রেন পরিস্থিতি ‘বিপজ্জনক’॥ নিজেদের দূতাবাস খালি করল অস্ট্রেলিয়া

ইউক্রেন পরিস্থিতি ‘বিপজ্জনক’॥ নিজেদের দূতাবাস খালি করল অস্ট্রেলিয়া

আন্তর্জাতিক ডেস্কঃ ইউক্রেন ইস্যুতে রাষ্ট্রপ্রধান-কূটনীতিকদের বৈঠকের সঙ্গে উত্তেজনাও বেড়ে চলেছে। এমন পরিস্থিতি কিয়েভে থাকা দূতাবাস খালি করার ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, রোববার (১৩ ফেব্রুয়ারি) অস্ট্রেলিয়া জানায়, রাশিয়া-ইউক্রেন সীমান্তের পরিস্থিতি দ্রুত অবনতি হচ্ছে। তাই কিয়েভে তাদের দূতাবাস খালি করা হচ্ছে। একই সঙ্গে প্রধানমন্ত্রী স্কট মরিসন এই সংকটে ইউক্রেনের পাশে থাকার জন্য চীনের প্রতি আহ্বান জানিয়েছেন।

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী ম্যারিস পেইন এক বিবৃতিতে বলেন, কিয়েভে অবস্থিত তাদের দূতাবাসের কর্মীদের পোল্যান্ড সীমান্ত থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে পশ্চিম ইউক্রেনের শহর লভিভের একটি অস্থায়ী অফিসে পাঠানো হয়েছে। যত দ্রুত সম্ভব অস্ট্রেলিয়ানদের ইউক্রেন ছাড়ার জন্য পরামর্শ দেওয়া হয়েছে বলেও জানান তিনি। এক সংবাদ সম্মেলনে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন বলেন, ইউক্রেনের পরিস্থিতি ‘খুব বিপজ্জনক পর্যায়ে পৌঁছেছে’। রাশিয়ার স্বৈরাচারী একতরফা পদক্ষেপের কারণেই এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে, যা সম্পূর্ণভাবে অগ্রহণযোগ্য।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন