News71.com
 International
 15 Feb 22, 11:03 AM
 223           
 0
 15 Feb 22, 11:03 AM

৩৪৩ কেজি গাঁজা জব্দ করলো ত্রিপুরা পুলিশ॥  

৩৪৩ কেজি গাঁজা জব্দ করলো ত্রিপুরা পুলিশ॥   

 

নিউজ ডেস্কঃ ত্রিপুরা থেকে ট্রাকে করে পাচারকালে ৩৪৩ কেজি গাঁজা জব্দ করছে পুলিশ। সোমবার (১৪ ফেব্রুয়ারি) রাজ্যের খোয়াই জেলার মুঙ্গিয়াকামী এলাকায় যানবাহনে তল্লাশি চালিয়ে এসব গাঁজা জব্দ করা হয়। এ সময় ৩৬টি প্যাকেটের মধ্যে মোট ৩৪৩ কেজি গাঁজা জব্দ করা হয়েছে। এ অভিযানের নেতৃত্বে দেন মুঙ্গিয়াকামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গৌতম দেববর্মা। তেলিয়ামুড়া মহকুমা পুলিশ কর্মকর্তা সোনা চরণ জমাতিয়া জানান, জব্দ করা গাঁজাসহ ট্রাক ও চালক মোহাম্মদ উডসে রাজা মুঙ্গিয়াকামী থানায় নিয়ে আসা হয়েছে। জব্দ করা গাঁজার আনুমানিক মূল্য প্রায় ২০ লাখ রুপি। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন