News71.com
 International
 15 Feb 22, 02:26 PM
 208           
 0
 15 Feb 22, 02:26 PM

বন্ধ করা হলো ইউক্রেনের মার্কিন দূতাবাস॥

বন্ধ করা হলো ইউক্রেনের মার্কিন দূতাবাস॥

আন্তর্জাতিক ডেস্কঃযেকোনো মুহূর্তে রাশিয়া ইউক্রেনে সামরিক আগ্রাসন চালাতে পারে- এমন ঘোষণা দিয়ে ইউক্রেনের রাজধানী কিয়েভে অবস্থিত মার্কিন দূতাবাস সাময়িকভাবে বন্ধ করে দেওয়ায় ঘোষণা দিয়েছে ওয়াশিংটন।সোমবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন এই ঘোষণা দেন। ইন্ডিপেনডেন্ট এক প্রতিবেদনে জানিয়েছে, ইউক্রেন ইস্যু নিয়ে যখন রাশিয়া এবং মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোটের মধ্যে প্রচণ্ড উত্তেজনা বিরাজ করছে তখন দূতাবাস বন্ধের এই পদক্ষেপ নেওয়া হলো।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এক বিবৃতিতে বলেন, ইউক্রেন সীমান্তে রুশ সেনা মোতায়েন নাটকীয়ভাবে বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে কিয়েভ থেকে পোল্যান্ড সীমান্তবর্তী লাভিভ শহরে দূতাবাস সরিয়ে নেওয়া হচ্ছে।দূতাবাসের সামান্য কিছু স্টাফ কাজ করবেন। কিয়েভ হচ্ছে রুশ সীমান্তের কাছে এবং লাভিভ শহর হল পোল্যান্ড সীমান্তের কাছে। কিয়েভ থেকে লাভিভ শহর ৩০০ মাইল পশ্চিমে অবস্থিত।এদিকে কিয়েভে মার্কিন দূতাবাস ছাড়ার আগে কর্মীরা কম্পিউটার ও অন্যান্য যন্ত্রপাতি ধ্বংস করছেন। ধারণা করা হচ্ছে, গোপন তথ্য-উপাত্ত যাতে ফাঁস না হয় সেজন্য এই পদক্ষেপ নিয়েছেন তারা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন