News71.com
 International
 16 Feb 22, 11:22 PM
 209           
 0
 16 Feb 22, 11:22 PM

ক্রিমিয়া থেকে সৈন্য ‘সরিয়ে নিচ্ছে’ রাশিয়া।।

ক্রিমিয়া থেকে সৈন্য ‘সরিয়ে নিচ্ছে’ রাশিয়া।।

আন্তর্জাতিক ডেস্কঃইউক্রেন ইস্যুতে চলমান উত্তেজনার মধ্যেই দেশটির সীমান্তবর্তী কিছু এলাকা থেকে সৈন্য ও সামরিক সরঞ্জাম সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছে রাশিয়া। এরই মধ্যে দক্ষিণ ও পশ্চিমাঞ্চল থেকে সৈন্য প্রত্যাহার করা হয়েছে বলে ভিডিও প্রকাশ করে দাবি করে ক্রেমলিন।   ইউক্রেন সীমান্ত থেকে সৈন্য প্রত্যাহারের বিষয়ে মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) ঘোষণা দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেই ঘোষণার পর কিছু এলাকা থেকে সৈন্য প্রত্যাহার করে নিচ্ছে দেশটি।
 
বুধবার দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, এবার ক্রিমিয়া অঞ্চল থেকেও ‘আংশিক’ সৈন্য প্রত্যাহারের ঘোষণা দিয়েছে রাশিয়া। সেই সৈন্যদের ইউক্রেন থেকে দূরের একটি মূল ঘাঁটিতে নিয়ে যাওয়া হচ্ছে, যাতে করে নতুন কোনো সংকট দেখা দিলে দ্রুত সেনাদের আবার মোতায়েন করা যায়।  রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ক্রিমিয়া উপদ্বীপের সামরিক মহড়া শেষ করে সেনারা ট্রেনে করে মূল ঘাঁটিতে ফিরছে। একই সঙ্গে ট্যাঙ্কসহ সামরিক যানও সেখান থেকে সরিয়ে নেওয়া হচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন