News71.com
 International
 18 Feb 22, 01:09 AM
 220           
 0
 18 Feb 22, 01:09 AM

রুশ সেনা সরিয়ে নেওয়ার দাবি মিথ্যা।। যুক্তরাষ্ট্র

রুশ সেনা সরিয়ে নেওয়ার দাবি মিথ্যা।। যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্কঃ চলমান উত্তেজনা কমাতে ইউক্রেনের সীমান্তবর্তী কিছু এলাকা থেকে সৈন্য ও সামরিক সরঞ্জাম সরিয়ে নিচ্ছে রাশিয়া। তবে রুশদের এই দাবি মিথ্যা বলে উল্লেখ করেছেন একজন জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা। তিনি বলেন, ইউক্রেন সীমান্ত থেকে রুশ সেনা সরিয়ে নেওয়ার দাবিটি মিথ্যা। সাম্প্রতিক দিনগুলোতে সীমান্তে সাত হাজার নতুন রুশ সেনা যোগ দিয়েছে। বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানায়।

ওই মার্কিন কর্মকর্তা আরো বলেন, অজুহাত তৈরির জন্য রাশিয়া যেকোনো মুহূর্তে ইউক্রেনে ‘সাজানো হামলা’ চালাতে পারে। এর আগে মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) রাশিয়া জানিয়েছিল, সামরিক মহড়া শেষ হওয়ার পর দেশটি ইউক্রেন সীমান্ত থেকে কিছু সেনা সরিয়ে নিচ্ছে। বুধবারও (১৬ ফেব্রুয়ারি) ক্রিমিয়ায় মহড়া শেষ করা কিছু সেনা ইউনিট গ্যারিসনে ফিরিয়ে নেওয়ার কথা বলা হয়। তবে পশ্চিমা কর্মকর্তারা বলছেন, তারা রাশিয়ার এসব দাবির পক্ষে কোনো প্রমাণ দেখেননি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন