News71.com
 International
 18 Feb 22, 01:10 AM
 225           
 0
 18 Feb 22, 01:10 AM

ব্রাজিলে ভূমিধসে নিহত বেড়ে ৯৪।। নিখোঁজ ৩৫

ব্রাজিলে ভূমিধসে নিহত বেড়ে ৯৪।। নিখোঁজ ৩৫

আন্তর্জাতিক ডেস্কঃ দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলের পেট্রোপলিস শহরে টানা বর্ষণ ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ৯৪ জনে পৌঁছেছে। বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, দুর্যোগে শহরটিতে অনেকে নিখোঁজ হয়েছেন। তাদের উদ্ধারে তৎপরতা চালিয়ে যাচ্ছে উদ্ধারকর্মীরা। এর আগে মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) এই পর্যটন শহরে তিন ঘণ্টায় প্রায় এক মাসের সমপরিমাণ বৃষ্টিপাত হয়। এতে সড়কগুলো পরিণত হয় নদীতে। রাস্তায় থাকা গাড়িগুলো পানিতে ভাসতে দেখা যায়। বিধ্বস্ত হয় ঘরবাড়ি।

এমন পরিস্থিতিতে শহরের মেয়র জরুরি অবস্থা ঘোষণা করেছেন। ক্ষতিগ্রস্তদের সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট। ব্রাজিলের সিভিল ডিফেন্স সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে জানিয়েছে, এখন পর্যন্ত ২৪ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে, প্রাণহানি হয়েছে ৯৪ জনের। নিখোঁজদের তালিকায় ৩৫ জনের নাম নিবন্ধন করা হয়েছে। প্রায় ৩০০ মানুষকে আশ্রয়কেন্দ্রে রাখা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন