News71.com
 International
 19 Feb 22, 12:22 PM
 232           
 0
 19 Feb 22, 12:22 PM

রাশিয়া ইউক্রেনে আগ্রাসন চালাবেই: যুক্তরাষ্ট্র।।

রাশিয়া ইউক্রেনে আগ্রাসন চালাবেই: যুক্তরাষ্ট্র।।

আন্তর্জাতিক ডেস্ক:মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন আবারও বলেছেন, রাশিয়া ইউক্রেনে হামলা চালাবেই। গোলা বিনিময়ের ঘটনায় ‘রাশিয়ার আগ্রাসন অত্যাসন্ন’ হয়ে উঠেছে।  এ বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনও বলেন, সম্ভাব্য হামলাকে ন্যায্যতা দেওয়ার জন্য মস্কো একটি অজুহাত প্রস্তুত করছে।

গত বৃহস্পতিবার ভোরে অস্ত্র বিরতি লঙ্ঘন করে ইউক্রেনের সরকারি বাহিনী ও  বিচ্ছিন্নতাবাদীদের মধ্যে দফায় দফায় গোলা বিনিময় হয়। এদিকে এ পরিস্থিতিতে রাশিয়া ওইদিন যুক্তরাষ্ট্রের একজন জ্যেষ্ঠ কূটনীতিককে বহিষ্কার করে। ইউক্রেন বাহিনী ও বিচ্ছিন্নতাবাদীদের মধ্যে গোলা বিনিময়ের ঘটনাকে উল্লেখ করে পশ্চিমা দেশগুলোও দাবি করেছে, যে কোনো সময় ইউক্রেনে রুশ বাহিনীর অনুপ্রবেশ ঘটতে পারে। এদিকে গত বৃহস্পতিবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে দেওয়া বক্তব্যে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন দাবি করেন, রাশিয়া আগামী কয়েকদিনের মধ্যে ইউক্রেনে হামলা করবে। হামলা চালাবে বলেই তারা ইউক্রেন সীমান্তে সেনা সংখ্যা বাড়াচ্ছে। 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন