News71.com
 International
 19 Feb 22, 11:51 PM
 221           
 0
 19 Feb 22, 11:51 PM

রাশিয়ার দাবি পূরণ করা যাবে না।। ন্যাটো 

রাশিয়ার দাবি পূরণ করা যাবে না।। ন্যাটো 

আন্তর্জাতিক ডেস্কঃ ইউক্রেন সীমান্তে রাশিয়ার সৈন্য মোতায়েনের পর থেকেই উত্তেজনা যেন থামছেই না। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমারা বলে আসছে, ইউক্রেনে হামলা চালাতে রাশিয়া একটি অজুহাত খুঁজছে।   এই সংকটের শুরু থেকেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলে আসছেন, ইউক্রেন যেন ন্যাটো সামরিক জোটে যোগ না দেয়। এ বিষয়ে পশ্চিমাদের থেকেও প্রতিশ্রুতি চেয়েছেন তিনি।    ন্যাটো জোটের প্রধান স্পষ্ট জানিয়ে দিলেন, ক্রেমলিন জানে ন্যাটো কখনোই তাদের দাবি পূরণ করতে পারবে না।  

মিউনিখ সম্মেলনে ন্যাটোর প্রধান জেনস স্টলটেনবার্গ বলেন, ইউক্রেন সীমান্ত থেকে সৈন্য প্রত্যাহারের বিষয়ে রাশিয়ার কোনো লক্ষণ নেই। এই পরিস্থিতি সংঘাতের ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে। আল-জাজিরার প্রতিবেদনে জানানো হয়, সম্প্রতি ইউক্রেন সীমান্ত থেকে রাশিয়া সৈন্য প্রত্যাহারের ঘোষণা দিয়েছে। এরপর থেকে ইউক্রেনের পূর্বাঞ্চলে রুশপন্থি বিচ্ছিনতাবাদীদের হামলার ঘটনা বেড়েই চলেছে। এরই মধ্যে ডোনেটস্ক ও লুহানস্কের নেতারা একটি পূর্ণ সামরিক সংহতি ঘোষণা করেছে। 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন