News71.com
 International
 22 Feb 22, 11:29 AM
 253           
 0
 22 Feb 22, 11:29 AM

ইউক্রেনের ২ বিচ্ছিন্ন অঞ্চলে সেনা মোতায়েনের নির্দেশ পুতিনের।।

ইউক্রেনের ২ বিচ্ছিন্ন অঞ্চলে সেনা মোতায়েনের নির্দেশ পুতিনের।।

আন্তর্জাতিক ডেস্কঃ উত্তেজনার ভেতরেই ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দুই প্রজাতন্ত্র দোনেৎস্ক ও লুগানস্ককে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার পর ওই দুই অঞ্চলে রুশ সেনা পাঠানোর নির্দেশে দিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।  দুটি সরকারি ডিক্রিতে সোমবার (২১ ফেব্রুয়ারি) পুতিন ওই দুই অঞ্চলে 'শান্তি বজায়' রাখার জন্য রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়কে নির্দেশ দেন। এর আগে স্থানীয় সময় সোমবার রাতে পূর্ব ইউক্রেনের রুশপন্থী বিচ্ছিন্নতাকামী অঞ্চল দোনেৎস্ক ও লুহানস্কের স্বাধীনতার স্বীকৃতি দেন তিনি।

পাশ্চাত্যের দেশগুলোর সতর্কতা অগ্রাহ্য করেই এমন সিদ্ধান্ত নেয় মস্কো। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দেশটির টিভি চ্যানেলে এক দীর্ঘ ভাষণে বলেন, ‘আমি বিশ্বাস করি, অবিলম্বে দোনেৎস্ক ও লুগানস্কের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে স্বীকৃতি দেওয়ার জন্য একটি দীর্ঘমেয়াদি সিদ্ধান্তের প্রয়োজন।’ এক প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে রয়টার্স জানায়, পুতিন আনুষ্ঠানিকভাবে বিচ্ছিন্ন অঞ্চলে স্বীকৃতি ও রাশিয়ান বাহিনী মোতায়েনের নির্দেশ দেওয়ার পরে বিচ্ছিন্নতাবাদী-নিয়ন্ত্রিত শহর দোনেৎস্কের মধ্য দিয়ে ট্যাঙ্ক এবং অন্যান্য সামরিক যান চলাচল করতে দেখেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন