News71.com
 International
 23 Feb 22, 12:48 AM
 221           
 0
 23 Feb 22, 12:48 AM

রাশিয়া-ইউক্রেন উত্তেজনা।।জাতিসংঘে জরুরি বৈঠক

রাশিয়া-ইউক্রেন উত্তেজনা।।জাতিসংঘে জরুরি বৈঠক

আন্তর্জাতিক ডেস্কঃ চলমান উত্তেজনার মধ্যে ইউক্রেনের পূর্বাঞ্চলে বিদ্রোহী নিয়ন্ত্রিত দু’টি রুশপন্থি অঞ্চলকে ‘স্বাধীন’ রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে মস্কো। এমনকি স্বীকৃতি দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যে শান্তি বজায় রাখতে সেখানে সেনা পাঠানোর নির্দেশও দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ পরিস্থিতিতে জরুরি বৈঠকে বসেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। নিউইয়র্কে জাতিসংঘের প্রধান কার্যালয়ে মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) এই বৈঠক চলছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়, মার্কিন যুক্তরাষ্ট্র জানিয়েছে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নতুন ঘোষণা ইউক্রেনের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার লঙ্ঘন। এর আগে পশ্চিমা দেশগুলো বারবার এ বিষয়ে সতর্ক করে আসছিল। তারা চাইছিল, রাশিয়া যেন রুশপন্থি অঞ্চল দোনেৎস্ক ও লুহানস্ককে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি না দেয়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ইউক্রেন ইস্যুতে বেশ কয়েকটি দেশ নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠকে বসার অনুরোধ করে। এমনকি একটি চিঠির মাধ্যমে ইউক্রেনও তাদের এক প্রতিনিধিকে বৈঠকে অংশ নেওয়ার সুযোগ দিতে দাবি জানিয়েছে। যদিও পরিষদের ১৫টি সদস্য দেশের মধ্যে বর্তমানে ইউক্রেন নেই।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন