News71.com
 International
 23 Feb 22, 11:38 PM
 207           
 0
 23 Feb 22, 11:38 PM

পুতিন ‘জিনিয়াস’, সিদ্ধান্ত ‘দুর্দান্ত’।।ট্রাম্প

পুতিন ‘জিনিয়াস’, সিদ্ধান্ত ‘দুর্দান্ত’।।ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্কঃ ইউক্রেন ইস্যু নিয়ে চুপচাপ থাকা ডোনাল্ড ট্রাম্প অবশেষে মুখ খুলেছেন। প্রশংসায় ভাসিয়েছেন পুতিনকে। সেইসঙ্গে বলেছেন, তিনি ক্ষমতায় থাকলে ইউক্রেন নিয়ে এমন সমস্যা সৃষ্টি হতো না। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার এক রেডিও অনুষ্ঠানে হাজির হন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।  তিনি ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পদক্ষেপ দারুণ বিষয় বলে স্বাগত জানান। তিনি বলেন, যুক্তরাষ্ট্রে যদি রিপাবলিকানরা ক্ষমতায় থাকত, তাহলে এ সংকট হতো না। এর মানে ট্রাম্প বলতে চেয়েছেন, তিনি ক্ষমতায় থাকলে এমনটা হতো না। খবর এএফপির।

সোমবার এক টেলিভিশন ভাষণে পুতিন ইউক্রেনের দুই স্বঘোষিত প্রজাতন্ত্রকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেন। সেই প্রসঙ্গ টেনে ট্রাম্প বলেন, গতকাল আমি একটি টেলিভিশন ভাষণ দেখছিলাম। আমি বলব, এটা সত্যিই দারুণ! পুতিন ইউক্রেনের বড় একটি অংশকে স্বাধীন ঘোষণা করলেন। এটা দুর্দান্ত একটা বিষয়! ট্রাম্প বলেছেন, পুতিনের কৌশল ছিল খুবই ‘স্মার্ট’। যুক্তরাষ্ট্রও মেক্সিকো সীমান্তে পুতিনের এ কৌশলের আশ্রয় নিতে পারত। তবে তিনি এর ব্যাখ্যা দেননি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন