News71.com
 International
 24 Feb 22, 11:40 PM
 236           
 0
 24 Feb 22, 11:40 PM

রুশ রাষ্ট্রদূতকে ডেকেছে যুক্তরাজ্য।।

রুশ রাষ্ট্রদূতকে ডেকেছে যুক্তরাজ্য।।

আন্তর্জাতিক ডেস্কঃ ইউক্রেনে সামরিক আগ্রাসন চালানোর বিষয়ে ব্যাখা চাইতে লন্ডনে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আনাতোলি আন্তোনোভকে তলব করেছে যুক্তরাজ্য। বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদুলু এজেন্সি এ খবর জানিয়েছে। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রুস বলেন, কোনো রকম উসকানি ছাড়া অন্যায়ভাবে ইউক্রেনে আক্রমণ করেছে রাশিয়া। সে জন্যই রুশ রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে ট্রুস আরো বলেন, ইউক্রেনকে সমর্থন জানিয়ে রাশিয়ার ওপর বড় নিষেধাজ্ঞা দেওয়া হবে। শিগগিরই নিষেধাজ্ঞার ঘোষণা আসবে। এর আগে রাশিয়ার ইউক্রেন আগ্রাসনের মধ্যেই প্রধানমন্ত্রী বরিস জনসন ন্যাটোর জরুরি বৈঠকের আহ্বান জানিয়েছিলেন। তিনি বলেন, এটি আমাদের মহাদেশের জন্য একটি বিপর্যয়। এ সময় রাশিয়ার সামরিক হামলার ঘটনায় তিনি ‘মর্মাহত’ বলে উল্লেখ করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন