News71.com
 International
 25 Feb 22, 06:32 PM
 220           
 0
 25 Feb 22, 06:32 PM

আমরা একাই যুদ্ধ করছি, পাশে কেউ নেই।। জেলেনস্কি

আমরা একাই যুদ্ধ করছি, পাশে কেউ নেই।। জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে রুশ সেনাবাহিনী। অভিযানের প্রথম দিনে দেশটিতে অন্তত ১৩৭ জন মারা গেছেন বলে জানা গেছে। রুশ বাহিনীকে প্রতিহত করতে ইউক্রেন একাই যুদ্ধ করছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রাশিয়ার নৃশংস হামলা বন্ধ করতে এবং ইউক্রেনকে সহায়তা করার জন্য পশ্চিমা মিত্রদের কাছে আরেকটি আবেদন করেছেন তিনি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে এসব কথা জানান ইউক্রেনের প্রেসিডেন্ট।

তিনি বলেন, আজ সকালে আমাদের রাষ্ট্রকে একাই রক্ষা করছি। গতকালের মতো বিশ্বের সবচেয়ে শক্তিশালী বাহিনী দূর থেকে দেখছে। এই যুদ্ধে পশ্চিমাদের উদ্যোগ নিয়ে হতাশা প্রকাশ করে জেলেনস্কি বলেন, ‘গতকালের নিষেধাজ্ঞার বিষয়ে রাশিয়া কি নিশ্চিত ছিল? আমাদের আকাশে শুনতে পাই এবং আমাদের পৃথিবীতে দেখতে পাই যে, সেই উদ্যোগ যথেষ্ট ছিল না’। ভলোদিমির জেলেনস্কি বলেন, শুক্রবার সকালেও ইউক্রেনে একাধিক ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। স্থানীয় সময় শুক্রবার ভোর ৪টায় এই হামলা শুরু হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন