News71.com
 International
 25 Feb 22, 06:33 PM
 236           
 0
 25 Feb 22, 06:33 PM

ইউক্রেন সেনাদের আন্তসমর্পণ!

ইউক্রেন সেনাদের আন্তসমর্পণ!

আন্তর্জাতিক ডেস্কঃইউক্রেনে অভিযান শুরু করেছে রাশিয়ার সেনা বাহিনী। শুক্রবার ভোররাত থেকে বেলারুশের মঝয়র সেনাঘাঁটি থেকে সীমান্ত পেরিয়ে রুশ ট্যাঙ্কবাহিনী ঢুকতে শুরু করে ইউক্রেনে। একের পর এক বিষ্ফোরণ হচ্ছে পশ্চিম ইউক্রেনের সীমান্তরক্ষীদের ঘাঁটিগুলোতে। রুশ হামলার প্রথম দিনেই মারা গেছে অন্তত ১৩৭ জন। এরই মধ্যে ঝফরিঝাজয়াসহ সীমান্তের কয়েকটি ইউক্রেনীয় সেনাশিবির ধ্বংসের দাবি করেছে রাশিয়া। বেশ কিছু ইউক্রেন সেনার আন্তসমর্পণের ভিডিও-ও সামনে এসেছে। তবে এসব ভিডিও’র সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

যুদ্ধের দ্বিতীয় দিনে রাজধানী কিয়েভসহ ইউক্রেনের বিভিন্ন শহরে রাশিয়ার ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলাও অব্যাহত রয়েছে। যুদ্ধের দ্বিতীয় দিনে বেড়েছে বিমান হামলাও। এরই মধ্যে ইউক্রেনের বিমানবাহিনী এবং ‘এয়ার ডিফেন্স ইউনিট’গুলোও সাধ্যমত প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা চালাচ্ছে। আকাশে বিমানযুদ্ধে (ডগ ফাইট) ভূপাতিত হয়েছে বেশ কয়েকটি রুশ যুদ্ধবিমান। কিয়েভে ভেঙে পড়া এমন একটি রুশ যুদ্ধবিমানের ছবিও প্রকাশিত হয়েছে। রুশ প্রতিরক্ষা বিভাগ জানিয়েছে, বৃহস্পতিবার যুদ্ধের প্রথম দিনে স্থল, আকাশ এবং নৌপথে ইউক্রেনের ওপর মোট ২০৩টি হামলা চালানো হয়েছে। ধ্বংস করা হয়েছে মোট ৮৩টি পূর্বনির্দিষ্ট লক্ষ্য। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটিই রুশ ফৌজের বৃহত্তম অভিযান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন