News71.com
 International
 26 Feb 22, 11:22 AM
 213           
 0
 26 Feb 22, 11:22 AM

ইউক্রেনের রাজধানী কিয়েভে ঢুকে পড়েছে রুশ বাহিনী।।

ইউক্রেনের রাজধানী কিয়েভে ঢুকে পড়েছে রুশ বাহিনী।।

আন্তর্জাতিক ডেস্কঃ রাশিয়ার সেনাবাহিনী ইউক্রেনের রাজধানীতে প্রবেশ করেছে। দেশটির উত্তরদিকের একটি জেলা অবলনের আশেপাশে অবস্থান করছে সেনাদলটি। এলাকাটি কিয়েভের সংসদ এবং শহরের কেন্দ্র থেকে মাত্র ৯ কিলোমিটার উত্তরে। স্থানীয় সময় সকাল দশটার কিছুক্ষণ আগে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রনালয় এক টুইটের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন। মন্ত্রনালয়টি ইতোমধ্যে প্রতিরক্ষার জন্য প্রস্তুতি নিয়েছে। এদিকে অনলাইনে কয়েকটি ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে রুশ সেনাদলের অস্ত্রসজ্জিত বাহনগুলো অবলনের ফাঁকা রাস্তাগুলোতে ছড়িয়ে পড়ছে। সংবাদসংস্থা বিবিসি ইতোমধ্যে নিশ্চিত করেছে, ভিডিওতে দেখানো ফুটেজগুলো অবলন এলাকারই।
এছাড়া কিছু ভিডিওতে দেখা যাচ্ছে মিলিটারি ইউনিফর্ম পরিহিতদের সঙ্গে সাধারণ নাগরিকদের সংঘর্ষ চলছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন