News71.com
 International
 26 Feb 22, 08:02 PM
 212           
 0
 26 Feb 22, 08:02 PM

আমাকে আটকের রুশ পরিকল্পনা ব্যর্থ হয়েছে॥ ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কি

আমাকে আটকের রুশ পরিকল্পনা ব্যর্থ হয়েছে॥ ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্কঃ ইউক্রেনে আগ্রাসন চালিয়ে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে আটকের পরিকল্পনা ছিল রুশ সেনাদের। কিন্তু সেই পরিকল্পনা তিনি ব্যর্থ করে দিয়েছেন। এক ভিডিও বার্তায় ভলোদিমির জেলেনস্কি এ কথা জানান বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়। ওই ভিডিও বার্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, তাকে আটক করে অন্য আরেকজনকে ক্ষমতায় বসাতে চেয়েছিল রাশিয়া। কিন্তু আমাদের বাহিনী সেই রুশ পরিকল্পনা নষ্ট করে দিয়েছে। ইউক্রেনে আক্রমণ বন্ধ করতে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে চাপ দেওয়ার জন্য রাশিয়ানদেরও আহ্বান জানান জেলেনস্কি। তিনি বলেন, রাজধানী কিয়েভ ও এর আশপাশের শহর ইউক্রেনের বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে।

ইউক্রেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্য হওয়ার অধিকার অর্জন করেছে বলেও জানান তিনি। যদিও দেশটি এখনো ইইউ’র সদস্য হতে পারেনি। তবে ইউরোপীয় ব্লকে ঢুকতে সংবিধানে বিষয়টি অন্তর্ভুক্ত করেছে। এদিকে ইউক্রেনজুড়েই তৃতীয় দিনের মতো চলছে তুমুল যুদ্ধ। এই যুদ্ধে ইউক্রেনের পক্ষে পশ্চিমা কোনো দেশই মাঠে নামেনি। তাই একাই রুশ সেনাদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছে ইউক্রেন সেনারা। প্রতিবেদনে বলা হয়, রুশ আগ্রাসনের তৃতীয় দিন শনিবার (২৬ ফেব্রুয়ারি) ইউক্রেনের সেনাবাহিনী জানিয়েছে, হামলা শুরুর পর থেকে ৩ হাজার ৫০০ রুশ সেনা নিহত হয়েছে। তাদের মরদেহ সরিয়ে নিতে আন্তর্জাতিক সংস্থা রেড ক্রসকে আহ্বান জানানো হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন