News71.com
 International
 26 Feb 22, 11:33 PM
 252           
 0
 26 Feb 22, 11:33 PM

যুদ্ধে নিহত রুশ সেনাদের লাশ নিতে রেড ক্রসকে ডাকল ইউক্রেন॥  

যুদ্ধে নিহত রুশ সেনাদের লাশ নিতে রেড ক্রসকে ডাকল ইউক্রেন॥   

আন্তর্জাতিক ডেস্কঃ ইউক্রেনজুড়েই চলছে তুমুল যুদ্ধ। এই যুদ্ধে ইউক্রেনের পক্ষে পশ্চিমা কোনো দেশই মাঠে নামেনি। তাই একাই রুশ সেনাদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছে ইউক্রেন সেনারা। বিবিসির প্রতিবেদনে বলা হয়, রুশ আগ্রাসনের তৃতীয় দিন শনিবার (২৬ ফেব্রুয়ারি) ইউক্রেনের সেনাবাহিনী জানিয়েছে, হামলা শুরুর পর থেকে ৩ হাজার ৫০০ রুশ সেনা নিহত হয়েছে। তাদের মরদেহ সরিয়ে নিতে আন্তর্জাতিক সংস্থা রেড ক্রসকে আহ্বান জানানো হয়েছে। টেলিভিশনে দেওয়া এক ভাষণে এই আহ্বান জানান ইউক্রেনের ডেপুটি প্রধানমন্ত্রী ইরিনা ভেরেসচুক।

তিনি বলেন, দখলদারদের হাজার হাজার মরদেহ ইউক্রেনে পড়ে আছে। মানবিক কারণে তাদের মরদেহ সরিয়ে নিতে হবে। তাই মরদেহগুলো রুশ ফেডারেশনে পৌঁছে দিতে রেড ক্রসের সহায়তা দরকার। ইউক্রেন সেনাবাহিনী ফেসবুক পোস্টে জানায়, এ পর্যন্ত হামলায় জড়িত সাড়ে তিন হাজার রুশ সেনাকে হত্যা করা হয়েছে। বন্দি করা হয়েছে আরও ২০০ সেনা সদস্যকে। একই সঙ্গে রাশিয়ার ১৪টি যুদ্ধবিমান, ৮টি হেলিকপ্টার এবং ১০২টি ট্যাংক ধ্বংস করেছে ইউক্রেন। তবে দেশটির এই দাবির সত্যতা তাৎক্ষণিক যাচাই করতে পারেনি বিবিসি। অপরদিকে রাশিয়া এখন পর্যন্ত হতাহতের কোনো তথ্য জানায়নি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন