News71.com
 International
 27 Feb 22, 08:05 PM
 223           
 0
 27 Feb 22, 08:05 PM

সুইফট কোড থেকে বাদ রাশিয়া॥ সীমিত হচ্ছে গোল্ডেন পাসপোর্ট

সুইফট কোড থেকে বাদ রাশিয়া॥ সীমিত হচ্ছে গোল্ডেন পাসপোর্ট

আন্তর্জাতিক ডেস্কঃ আন্তর্জাতিক আর্থিক লেনদেন ব্যবস্থা ‘সুইফট’ থেকে রাশিয়ার কয়েকটি ব্যাংককে বিচ্ছিন্ন করার ব্যাপারে একমত হয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), যুক্তরাষ্ট্র এবং তাদের মিত্র দেশগুলো। রোববার (২৭ ফেব্রুয়ারি) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। ইইউ জানিয়েছে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ ব্যক্তিদের বিদেশে নাগরিকত্ব নেওয়া ঠেকাতে তথাকথিত ‘গোল্ডেন পাসপোর্টের’ বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রসঙ্গত, একটি দেশ থেকে আরেকটি দেশের ব্যাংকে আর্থিক লেনদেন করতে সুইফট ব্যবস্থা ব্যবহার করা হয়। তেল ও গ্যাস রপ্তানির মাধ্যমে রাশিয়া যে অর্থ আয় করে, সেই অর্থ আদায়ে দেশটি সুইফটের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। জার্মান সরকারের একজন মুখপাত্র জানিয়েছেন, রাশিয়ান এসব ব্যাংকে বৈদেশিক অর্থ লেনদেন বন্ধ করাই তাদের মূল উদ্দেশ্য। কিন্তু রাশিয়ার সঙ্গে ব্যবসা রয়েছে, এমন পশ্চিমা প্রতিষ্ঠানগুলোও এর ফলে ক্ষতির সম্মুখীন হতে পারে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন