
আন্তর্জাতিক ডেস্কঃ ইউক্রেনে সামরিক অভিযানের মধ্যেই রুশ পারমাণবিক অস্ত্র বিশেষ সতর্ক অবস্থায় রাখার জন্য নির্দেশ দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। চলমান যুদ্ধের চতুর্থ দিন রোববার (২৭ ফেব্রুয়ারি) এ নির্দেশনা দেন তিনি। তবে রাশিয়া পারমাণবিক অস্ত্র সম্পর্কিত কিছু ঘটালে পশ্চিমাদের দিক থেকেও কঠোর জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস। বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী বলেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঘোষণা করেছেন, তার পারমাণবিক বাহিনী উচ্চ সতর্কতার মধ্যে রয়েছে। এর মাধ্যমে তিনি বিশ্বকে স্মরণ করিয়ে দিচ্ছেন যে, তার একটি প্রতিরোধ ব্যবস্থা রয়েছে এবং একইসঙ্গে এটি ইউক্রেনে সংগঠিত বাজে পরিস্থিত থেকে বিভ্রান্ত করার চেষ্টাও বটে। বেন ওয়ালেস বিবিসি ব্রেকফাস্টকে বলেন, পুতিনের কর্মকাণ্ডের নিন্দা করেছে আন্তর্জাতিক সম্প্রদায়।