
আন্তর্জাতিক ডেস্কঃ ইউক্রেনে রুশ আগ্রাসনের পঞ্চম দিনে রাজধানী কিয়েভের কেন্দ্র থেকে কিছুটা দূরে মুহুর্মুহু বিস্ফোরণের শব্দ পাওয়া যাচ্ছে। এরই মধ্যে কিভেয়ে সপ্তাহব্যাপী চলা কারফিউ প্রত্যাহার করা হয়েছে। যুদ্ধে বন্ধে দুই দেশ আলোচনায় বসারও ঘোষণা দিয়েছে। ইউক্রেনে চলমান অভিযান বিজয়ের মাধ্যমে আগামী ২ মার্চের মধ্যে শেষ করতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নির্দেশ দিয়েছেন।
রোববার (২৭ ফেব্রুয়ারি) রাশিয়ার সাবেক উপ-পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রেই ফেদোরভ আল-জাজিরায় দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেছেন। আন্দ্রেই ফেদোরভ বলেন, ইউক্রেন অভিযানে আগামী কয়েক দিন খুবই গুরুত্বপূর্ণ। ভ্লাদিমির পুতিনের প্রাথমিক নির্দেশ ছিল ২ মার্চের মধ্যে বিজয়ের মাধ্যমে সামরিক অভিযান শেষ করার। ফেদোরভ বলেন, মস্কো তার প্রতিবেশীর ওপর পূর্ণ মাত্রায় আক্রমণ চালিয়ে যাওয়ার কারণে তিনি দুই দেশের মধ্যে আলোচনার বিষয়ে আশাবাদী। পূর্বশর্ত ছাড়াই আলোচনা হওয়া উচিত। আমি কিয়েভে আমার বন্ধুদের অবস্থান এবং ইউক্রেনের নেতৃত্বের কথা জানি। তারা পূর্ব শর্ত ছাড়া শান্তি আলোচনায় বসতে প্রস্তুত।