News71.com
 International
 01 Mar 22, 07:50 PM
 213           
 0
 01 Mar 22, 07:50 PM

ইউক্রেনের খারকিভ শহরের রুশ ক্ষেপণাস্ত্র হামলা॥

ইউক্রেনের খারকিভ শহরের রুশ ক্ষেপণাস্ত্র হামলা॥

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনে সামরিক আগ্রাসনের ষষ্ঠ দিনে দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভের কেন্দ্রস্থলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। পূর্বাঞ্চলীয় শহর খারকিভে হামলা রাশিয়ার রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ভিডিও কনফারেন্সের মাধ্যমে ইউরোপীয় পার্লামেন্টে ভাষণ দেওয়ার সময়, খারকিভের কেন্দ্রস্থল ও প্রশাসনিক ভবনে রাশিয়ার হামলাকে যুদ্ধাপরাধ বলে উল্লেখ করেন তিনি।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার (০১ মার্চ) সকালে শহরের প্রাণকেন্দ্র ফ্রিডম স্কয়ারে এ হামলা করা হয়। খারকিভের সরকারি কার্যালয়গুলো ক্ষেপণাস্ত্র হামলার লক্ষ্যবস্তু ছিল বলে ধারণা করা হচ্ছে। ফ্রিডম স্কয়ারে রুশ ক্ষেপণাস্ত্র আঘাত করছে, এমন একটি ভিডিও টুইটারে পোস্ট করেছেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী। ভিডিও ফুটেজে দেখা যায়, শহরের প্রাণকেন্দ্রে পুড়ে যাওয়া গাড়ি ও ধ্বংসস্তূপ পড়ে আছে। ভিডিওটির সত্যতা যাচাই করেছে বিবিসি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন